২৫ টি কথা না জানলেই নয়
১. নিজেকে জানুন নিজের মত করে,
২. নিজের মতামতের উপর অটল বিশ্বাস রাখুন,
৩. সকল কিছু প্রকাশ করবেন না, এতে আপনারেই ক্ষতি।
৪. প্রতিদিন একটি হলেও ভালো কাজ করুন ।
৫. নিজের প্রতি বিশ্বাস রেখে সামনের দিকে ধাবিত হতে থাকেন। প্রচুর কাজ করুন, কাজ করুন , আর কাজ করুন । একদিন ফলাফল ভালো হতে থাকবে ।
৬. মানুষের মন গড়া কথায় কান দিবেন না, কান দিয়েছেনতো একধাপ পিছিয়ে গেলেন ।
৭. অন্যকে শাস্তি দেয়ার আগে প্রমানকে প্রাধান্য দিন ।
৮. উপর দিয়ে সবাই আপনাকে ভালোবাসবে তাই ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করুন।
৯. মন খুলে নিজের মতামত শেয়ার করুন , তাহলে আপনার মতামতের মূল্য বুজতে পারবেন ।
১০. নিজেকে জাগ্রত করুন সূর্যের আলোর ন্যায় ।
১১. সময় নষ্ট করা হতে ধুরে থাকুন, যতটুক পারেন।
১২. সারাদিন কি করলেন সেটার একটি তালিকা বানিয়ে ফেলেন ঘুমাতে যাওয়ার আগেই।
১৩. সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন ।
১৪. মনে রাখা উচিত যে, আশেপাশের মানুষ গুলো একটু অন্য রকমেরই হয়। এটা নিয়ে ভাবতে নেই । বরং আপনাকে নিয়ে ভাবতে পারেন।
১৫. ঐক্য বদ্ধ থাকতে পারাটা এখন একটু জামেলার মত মনে হতে পারে।
১৬. “কাজ টি করা বুঝি ঠিক হয় নি” – এমন টি চিন্তার আগেই, চিন্তা করে কাজটি করবেন ।
১৭. SORRY বলার মত কাজকে এড়িয়ে চলুন।
১৮. “ভাবেন এবং ভাবেন” – কি করা উচিত সেটাও ভাবতে পারেন।
১৯. চোখ বুজলে যেমন মনে হয় তেমন যেন আগামীর দিনটি না হয়।
২০. কি করবেন সেটা করার আগেই কয়েক বার একটু ভাবেন ।
২১. বাস্তবতাকে মানতে শিখুন, বাস্তববাদী হউন ।
২২. আবেগ এর মায়ায় পরে সিদ্ধান্ত নিবেন না।
২৩. আগে শিখেন, তারপর মাঠে নামেন।
২৪. রাগ মাথায় কোন কাজ করবেন না, তাহলে সফল নাও হতে পারে।
২৫. নিজের ভুল গুলো খুজতে শিখুন, আর অপরের কথার মতামত দিন ।